শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকায় মুক্ত এমপিপুত্র খাইরুল সজীব

shahalam
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট :
  • ১৪৪০৮ বার দেখা হয়েছে
জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকায় মুক্ত এমপিপুত্র খাইরুল সজীব
×

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

সোমবার (২২ জুন) সকালে আত্মীয়ের জিম্মায় মুচলেকা গ্রহণের মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে উত্থাপিত কয়েকটি অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান শেষে তার আত্মীয়ের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে সজীব আটক

 

এর আগে রোববার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাইরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়ায় তাকে ঢাকার মিন্টো রোডে অবস্থিত ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি শিল্পপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে ওঠা কিছু অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তার কাছে তথ্য জানতে চেয়েছিল। এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও তথ্য যাচাইয়ের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন:

চাঁদাবাজীর অভিযোগে আটক হওয়া এমপি পুত্র, খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার

এদিকে খাইরুল ইসলাম সজীবকে আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক উৎসবের বিজয়ীদের পুরস্কার দিলেন পরিবেশ প্রতিমন্ত্রী

খাইরুল ইসলাম সজীবের বাবা আজহারুল ইসলাম নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং সোনারগাঁ থানা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

তবে খাইরুল ইসলাম সজীব বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগগুলোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell