শিরোনাম :
রাষ্ট্রকে কী দিতে পারলাম সেটাই মুখ্য বিষয়: ডিসি জাহিদ খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে সজীব আটক মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা ‘২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন’ জাপোরিঝঝিয়ায় রুশ বোমা হামলায় নিহত ৫, আহত অন্তত ১১ প্রস্তাবিত বাজেটে কম আয়ের মানুষের করের চাপ বেশি, উচ্চ আয়েরদের সুবিধা বেশি: সিপিডি বর্জ্য থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা: বছরে সাশ্রয় হতে পারে হাজার কোটি টাকা আড়াইহাজারে সশস্ত্র ডাকাতদের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬ জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান
Advertisement Space

চাঁদাবাজীর অভিযোগে আটক হওয়া এমপি পুত্র

খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার

shahalam
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট :
  • ৩৬০৮ বার দেখা হয়েছে
খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার
×

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অনিয়মে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে সজীব আটক

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির অনুমোদনে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

 

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, খায়রুল ইসলাম সজীবের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে যুবদলের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ড বা কোনো অপকর্মের দায় দল গ্রহণ করবে না। সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

 

উল্লেখ্য, খায়রুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তাকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও আলোচনার প্রেক্ষাপটে কেন্দ্রীয় নেতৃত্ব এ সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেছে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell