শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৪
শিরোনাম :
ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সর্বস্তরের জনগণেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা আহত সাংবাদিক সোনালীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নারায়ণগঞ্জ সদরে ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে আহত অভিযুক্ত আইসিইউতে; আরেকজন গ্রেপ্তার

ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে আহত অভিযুক্ত আইসিইউতে; আরেকজন গ্রেপ্তার

shahalam
  • আপডেট : মে, ২৩, ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ
  • ১০২ ০৮ বার দেখা হয়েছে
ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে আহত অভিযুক্ত আইসিইউতে; আরেকজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে এক অভিযুক্ত গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। একই ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২২ মে) রাতে বক্তাবলী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

 

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর মা শনিবার সকালে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় দুইজনকে আসামি করা হয়েছে।

 

অভিযুক্তরা হলেন বক্তাবলীর মনির হোসেনের ছেলে হিরো (২২) এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)।

 

অভিযোগে বলা হয়, শুক্রবার বিকেলে শিশুটিকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেয়।

 

গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

 

ঘটনার পর শুক্রবার রাতেই অভিযান চালিয়ে অপর আসামি সোহেলকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা পুলিশ।

 

শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ফতুল্লা থানা পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

 

 

 

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell