শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

বিশ্বকাপ ফুটবল

জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল

shahalam
স্পোর্টস ডেস্ক
  • আপডেট :
  • ১৩২০৮ বার দেখা হয়েছে
জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল
×

প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ব্রাজিল। জাপানের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের।

 

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। তবে কার্যকর ফুটবল খেলেছে জাপান। ২৯তম মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার দানিলোর ভুল পাস থেকে বল দখল করে দ্রুত পাল্টা আক্রমণে ওঠেন সানো। কাসেমিরোকে কাটিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শক্তিশালী শটে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

 

প্রথমার্ধে ব্রাজিলের দুটি অন-টার্গেট শট সহজেই রুখে দেন জাপানের গোলরক্ষক জিয়ন সুজুকি। অন্যদিকে, জাপান তাদের একমাত্র লক্ষ্যে থাকা শট থেকেই গোল আদায় করে নেয়।

 

বিরতির পর পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণে জাপানের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ব্রাজিল।

আরও পড়ুন:

ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ৩ কোটি টাকা অনুদান দিলেন নেইমার

 

৫৬তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে গোল করে সমতা ফেরান কাসেমিরো। অভিজ্ঞ এই মিডফিল্ডারের গোলে ম্যাচে ফিরে আসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 

চার মিনিট পরই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপরও আক্রমণের ধার অব্যাহত রাখে আনচেলত্তির দল, আর জাপান বারবার রক্ষণ সামলাতে ব্যস্ত থাকে।

 

নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ছিল ১-১। তবে ইনজুরি টাইমে আসে ম্যাচের নিষ্পত্তি।

 

ব্রুনো গুইমারেসের নিখুঁত পাস ধরে জাপানের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল নিয়ন্ত্রণে নেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এরপর দারুণ বাঁকানো শটে বল জিয়ন সুজুকির নাগালের বাইরে জালে জড়িয়ে দেন তিনি। ইনজুরি টাইমের এই গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।

 

শেষ মুহূর্তে গোল হজমের ধাক্কা সামলে আর ম্যাচে ফিরতে পারেনি জাপান। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের সামনে কার্যত কোনো জবাব ছিল না তাদের।

 

এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ব্রাজিল। আগামী রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ম্যাচে তারা মুখোমুখি হবে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের।

 

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell