শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম

shahalam
স্টাফ রিপোর্টার:
  • আপডেট :
  • ২৮৯০৮ বার দেখা হয়েছে
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
×

স্টাফ রিপোর্টার: আইনশৃংখলা উন্নতির লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় এডভান্স সিএনজি ও  ফিলিং স্টেশনের পক্ষ থেকে একটি পিআপ ভ্যান দেওয়া হয়েছে। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এডভান্স সিএনজি ফিলিং এ কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের হাতে পিকআপ ভ্যানের চাবি তুলে দেন তৈরী পোশাক শিল্পের বৃহৎ সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।

 

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পঙ্কজ বড়ুয়া। সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ, কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম, এমবি নীট ফ‍্যাশনের এর পরিচালক এবং বায়লার প্রথম সহ-সভাপতি হাসিন আরমান অয়ন, পরিচালক হাসিন রাইহান। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মঈনুল হাসান, আসিফ হাসান সায়েম, আদিল হাসান সাজিদসহ আরো অনেকে।

কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম

গাড়ির চাবি তুলে দেওয়ার সময় বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কুমিল্লা সদর দক্ষিন অঞ্চলের থানায়  পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা না থাকায় পুলিশি দায়িত্ব পালন করতে সমস্যা হওয়ার কারণে তারা আমাকে অবহিত করেন। আমি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অল্প সময়ের মধ্যে আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এডভান্স সিএনজি ফিলিং স্টেশনের পক্ষ থেকে একটি পিআপভ্যানের ব্যবস্থা করি। এতে থানা এলাকায় চুরি,ডাকাতি, ছিনতাই, মাদক চোরাচালান, রাহাজানিসহ আইনশৃঙ্খলার ব্যবস্থা সচল রাখতে পুলিশ আগের চেয়ে আরো বেশি ভূমিকা পালন করবে। তাই আগামীকাল পবিত্র ঈদুল আযহার আগের দিন গাড়িটি জেলা পুলিশ সুপারের হাতে তুলে দিয়েছি। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে আমাদের সহযোগিতা সবসময় অব্যহত থাকবে।

 

এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আমি কুমিল্লা জেলায় যোগদানের পর আইনশৃংখ্যলার উন্নতি ও চুরি ডাকাতি ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড মোকাবেলা করার জন্য পর্যাপ্ত পরিমানে পরিবহন ব্যবস্থা না থাকায় আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। পরে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেশের তৈরী পোশাক শিল্পের বৃহৎ সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম আমাদের সদর দক্ষিন মডেল থানায় একটি গাড়ির ব্যবস্থা করে দেন। এতে আমাদের কাজে গতিসহ আইনশৃঙ্খলার উন্নতির সহায়ক হবে। এসময় বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পুলিশ সুপার।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell