শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা:

লুটপাটের অভিযোগে আটক ৫ জনকে ছিনিয়ে নিল সহযোগীরা

shahalam
নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট :
  • ২৯২০৮ বার দেখা হয়েছে
লুটপাটের অভিযোগে আটক ৫ জনকে ছিনিয়ে নিল সহযোগীরা
×

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় লুটপাটের অভিযোগে আটক পাঁচজনকে পুলিশ হেফাজত থেকে তাদের সহযোগীরা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে ফতুল্লার পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

পুলিশ সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে লুটপাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় ফতুল্লা মডেল থানা পুলিশ। সেখানে পৌঁছে পুলিশ লুটপাটে বাধা দেয় এবং সন্দেহভাজন পাঁচজনকে আটক করে প্রাথমিক যাচাই-বাছাই শুরু করে।

এ সময় পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে অবস্থান করলে আটক ব্যক্তিরা সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে তাদের সহযোগীরা এসে তাদের নিয়ে যায় বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, পুলিশের বাধায় লুটপাটের চেষ্টা ব্যর্থ হয় এবং পাঁচজনকে আটক করা হয়েছিল। তবে পরে তাদের বন্ধু ও সহযোগীরা জড়ো হয়ে আটক ব্যক্তিদের নিয়ে যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।

উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার (৫ মে) নগরীর মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় মাদক কারবারিদের হামলার শিকার হন র‍্যাব-১১ এর তিন সদস্য। একই দিনে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে হামলা চালিয়ে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার যুবদল নেতা শামীম মিয়াকেও ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell