শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক

shahalam
নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট :
  • ১৩৩০৮ বার দেখা হয়েছে
রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
×

জুলাই গণ-অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ছয় বছর বয়সী শিশু রিয়া গোপের পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। নিহত শিশুটির পরিবারের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

 

সোমবার (২৯ জুন) বিকেলে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় রিয়ার পরিবারের বাসায় গিয়ে তার বাবা দীপক কুমার গোপ এবং মা বিউটি ঘোষের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।

 

এ সময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, রিয়া গোপ হত্যা মামলার বিচার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। সরকার দ্রুত, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করতে কাজ করছে। তিনি আরও জানান, এই মামলায় তিনি নিজেও একজন সাক্ষী হিসেবে যুক্ত রয়েছেন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন:

জুলাই শহীদ শাহরিয়ারের অনুদানের টাকা দিয়ে দ্বিতীয় বিয়ে করলেন বাবা

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় নারায়ণগঞ্জ শহরের মলপাড়া থেকে ২ নম্বর রেলগেট এলাকায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় নয়ামাটি এলাকায় নিজ বাসার পাঁচতলার ছাদে খেলছিল ছয় বছর বয়সী রিয়া গোপ। হঠাৎ গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর, ২৪ জুলাই, তার মৃত্যু হয়।

 

এদিকে একমাত্র সন্তানকে হারানোর বেদনা এখনও কাটিয়ে উঠতে পারেননি রিয়ার বাবা-মা। রিয়ার মা বিউটি ঘোষ বলেন, “অনেক কষ্টের বিনিময়ে আমি এ সন্তানকে পেয়েছিলাম। এখন আর কোনো দিন ‘মা’ ডাক শুনতে পারব না। মেয়ের অসংখ্য স্মৃতি নিয়েই আমাদের প্রতিটি দিন কাটছে।”

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell