শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

বিশ্বকাপ ফুটবল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল

shahalam
স্পোর্টস ডেস্ক:
  • আপডেট :
  • ১০৯০৮ বার দেখা হয়েছে
ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল
×

তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত নৈপুণ্যে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। শুধু তাই নয়, টানা তিন ম্যাচে গোল করে দলকে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানও এনে দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

 

যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র, আর দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান মাথেউস কুনহা।

 

ম্যাচের সপ্তম মিনিটেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনার ভুল পাস থেকে বল পেয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করেন তিনি।

 

এর কিছুক্ষণ পর আবারও জালের দেখা পেলেও ভিএআর পর্যালোচনার পর ভিনিসিয়ুসের আরেকটি গোল বাতিল করা হয়। ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেওয়ার সময় ফাউলের অভিযোগ প্রমাণিত হওয়ায় গোলটি গণ্য হয়নি।

 

আরও পড়ুন:

হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটে মরক্কো

 

তবে প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আর ভুল করেননি ভিনিসিয়ুস। ব্রুনো গুইমারেসের ক্রস থেকে হেডে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন তিনি। বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

 

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে সেলেসাওরা। ৬১ মিনিটে মাথেউস কুনহার গোলে ব্যবধান ৩-০ হয়। আক্রমণভাগের দারুণ সমন্বয়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে স্কটল্যান্ডের জালে তৃতীয়বার বল পাঠান তিনি।

 

ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ ৩২ মাস পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন এই তারকা ফুটবলার। ৭৬ মিনিটে মাথেউস কুনহার পরিবর্তে মাঠে নেমে সমর্থকদের উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। যদিও প্রত্যাবর্তনের ম্যাচে গোলের দেখা পাননি।

 

৩-০ গোলের এই জয়ে গ্রুপ পর্ব শেষ করে গ্রুপসেরা হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠে ব্রাজিল। টানা তিন ম্যাচে গোল করে দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন ভিনিসিয়ুস জুনিয়র।

 

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell