শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক উৎসবের বিজয়ীদের পুরস্কার দিলেন পরিবেশ প্রতিমন্ত্রী

shahalam
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
  • আপডেট :
  • ১৩৫০৮ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক উৎসবের বিজয়ীদের পুরস্কার দিলেন পরিবেশ প্রতিমন্ত্রী
×

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮ দিনব্যাপী পরিবেশবিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

 

সোমবার (২২ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” শীর্ষক বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশে প্রায় ৮ হাজার ইটভাটার মধ্যে প্রায় ৫ হাজার অবৈধ, যা পরিবেশ দূষণের অন্যতম প্রধান উৎস। উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এখনো ইটের শতভাগ বিকল্প তৈরি করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কার্যকর সমাধানের পথ খুঁজে বের করা হবে।

 

তিনি বলেন, শুধু ইটভাটা নয়, শিল্পকারখানায় ইটিপি ব্যবহার না করা এবং যানবাহনের কালো ধোঁয়াও পরিবেশ দূষণের বড় কারণ। এসব উৎস চিহ্নিত করে ধাপে ধাপে নিয়ন্ত্রণে আনার মাধ্যমে আগামী বছরের মধ্যে দূষণ পরিস্থিতিকে স্বস্তিকর পর্যায়ে নিয়ে আসার চেষ্টা চলছে।

আরও পড়ুন:

মেধা ও যোগ্যতাই পুলিশ নিয়োগের ভিত্তি, দালালদের থেকে সতর্ক থাকার আহ্বান এসপি মিজানুর রহমানের

 

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ দূষণের পেছনে মানুষের অসচেতনতা ও স্বার্থপরতা বড় ভূমিকা রাখছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জ ‘প্রাচ্যের ডান্ডি’ হিসেবে পরিচিত ছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

 

তিনি আরও বলেন, জাপান ও সিঙ্গাপুরের মতো দেশগুলো নিয়ম-শৃঙ্খলা ও নাগরিক সচেতনতার মাধ্যমে উন্নত অবস্থানে পৌঁছেছে। শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

 

বিতর্ক উৎসবের ফাইনালে প্রাথমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় ১০০ নম্বর বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং রানারআপ হয় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

 

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, শিল্পনগরী নারায়ণগঞ্জে উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বিতর্ক উৎসব শিক্ষার্থীদের যুক্তিবোধ, সহনশীলতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও জেলা প্রশাসন এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। তিনি বলেন, দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং দূষণ মোকাবিলায় তাদের সম্পৃক্ত করতেই এই ৮ দিনব্যাপী বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell