নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানাজ জামান।
মঙ্গলবার (১২ মে) নারায়ণগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় মানবাধিকার, সামাজিক উন্নয়ন ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনকে এগিয়ে নিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় অ্যাডভোকেট শাহানাজ জামানের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান আহম্মেদ ভূইয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ মনজুর আহমেদ মুন্না এবং অর্থ সম্পাদক তাজুল ইসলাম।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ মানবাধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© 2026 News Alo All Rights Reserved.