শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

আহত সাংবাদিক সোনালীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

shahalam
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
  • আপডেট :
  • ২৬৪০৮ বার দেখা হয়েছে
আহত সাংবাদিক সোনালীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান
×

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় দুই ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত সাংবাদিক সোনালীকে দেখতে জেলা প্রশাসনের প্রতিনিধি পাঠানো হয়েছে। এসময় তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

 

গত সোমবার (২৫ মে) দুপুরে মিশনপাড়ার বৈশাখী হোটেলের সামনে সড়কে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পথচারীসহ অন্তত তিনজন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে দৈনিক সোজাসাপ্টা পত্রিকার সাংবাদিক সোনালীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে বাসায় বিশ্রামের পরামর্শ দেন।

 

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফ ইশতিয়াককে আহত সাংবাদিক সোনালীর খোঁজ নিতে পাঠান।

 

এসময় সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াক সোনালীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেন।

 

তিনি বলেন, “জেলা প্রশাসক স্যার সাংবাদিক সোনালীর চিকিৎসা ও সার্বিক বিষয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রয়োজন হলে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।”

 

জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক সোনালী বলেন, “দুঃসময়ে জেলা প্রশাসন পাশে দাঁড়ানোয় আমি সত্যিই কৃতজ্ঞ। প্রশাসনের এই সহযোগিতা আমাকে মানসিকভাবে সাহস জুগিয়েছে।”

 

তিনি আরও বলেন, “সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই নানা ঝুঁকির মুখোমুখি হতে হয়। আমি দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরতে চাই। সবার কাছে দোয়া কামনা করছি।”

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে মিশনপাড়া এলাকায় দুটি অটোরিকশার সংঘর্ষে সাংবাদিক সোনালীসহ কয়েকজন পথচারী আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

 

আহত সাংবাদিক সোনালীর দ্রুত সুস্থতা কামনা করে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা সবার কাছে দোয়া চেয়েছেন।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell