শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

নারায়ণগঞ্জে নারীকে ধর্ষণ ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে মামলা

shahalam
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
  • আপডেট :
  • ১১৯০৮ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জে নারীকে ধর্ষণ ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে মামলা
×

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক নারীকে ধর্ষণ এবং তার স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করেছে বন্দর থানা পুলিশ।

 

মামলার বাদী ওই নারী (৪১) মঙ্গলবার (২৩ জুন) রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুন সন্ধ্যায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পুনাইনগর এলাকার একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। অভিযোগে বলা হয়েছে, পূর্ব পরিচয়ের সূত্রে অভিযুক্ত ব্যক্তি প্রায়ই ওই বাসায় যাতায়াত করতেন।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভে এলাকাবাসী

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার দিন কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। একই সঙ্গে তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যান বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

 

ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, আলামত সংগ্রহ ও চিকিৎসা সংক্রান্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ভুক্তভোগীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

বন্দর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

 

পুলিশ আরও জানায়, তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell