শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভে এলাকাবাসী

shahalam
জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
  • আপডেট :
  • ১৩৪০৮ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভে এলাকাবাসী
×

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিশ লাইন ব্যবসায়ী মো. নাছির উদ্দিন (৬০) হত্যার বিচার এবং এলাকায় মাদকের বিস্তার রোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত শরীফের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল আলম। তাদের আশ্বাসের পর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন।

 

আরও পড়ুন:

চা বিক্রেতার কন্যার বিশ্ববিদ্যালয় শিক্ষার দায়িত্ব নিলেন ‘মানবিক ডিসি’ জাহিদুল ইসলাম

 

পরে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে হত্যাকাণ্ডের দ্রুত বিচার, মূল আসামির গ্রেফতার এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানানো হয়।

 

স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন মো. মোস্তাফিজুর রহমান। তিনি অভিযোগ করেন, মাদক ব্যবসা ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় নাছির উদ্দিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানান।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন বলেন, নাছির উদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, গত ১৪ মে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার একটি ক্যাবল অফিসে মো. নাছির উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় দায়ের করা মামলায় শরীফ নামে এক ব্যক্তিকে প্রধান আসামি করা হয়েছে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell