শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

shahalam
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট :
  • ১২১০৮ বার দেখা হয়েছে
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
×

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর একটি মিছিল শেষে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের উদ্যোগে ওই এলাকায় একটি মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন কর্মী উপস্থিত এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন।

 

এ সময় উপস্থিত অন্যান্য সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়।

 

হামলার শিকার সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, যিনি দৈনিক সকালের রিপোর্টার হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাকবিতণ্ডার একপর্যায়ে কয়েকজন ব্যক্তি তার কলার চেপে ধরে মারধর করেন। পরে তিনি মাটিতে পড়ে গেলে তাকে লাথি মারার ঘটনাও ঘটে।

আরও পড়ুন:

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি রায়হান কবির

 

ঘটনার পর আহত মাহফুজুর রহমান শিশির বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হলেও একজন সংবাদকর্মীর সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য হতে পারে না।

 

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

 

এ বিষয়ে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এক গণমাধ্যমকে জানান, ঘটনাটি দুঃখজনক। সংগঠন সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসদাচরণ সমর্থন করে না। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে এবং সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কোনো বহিরাগত ব্যক্তি এ ঘটনায় জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

 

ঘটনার পর বিষয়টি নিয়ে সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell