শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল

shahalam
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট :
  • ১৪৫০৮ বার দেখা হয়েছে
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল
×

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খতা প্রতিরোধের দাবিতে নারায়ণগঞ্জে একটি শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জল।

 

রোববার (২২ জুন) রাতে নগরীর চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোড এলাকায় অনুষ্ঠিত এ শান্তি মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

আয়োজক সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে শিবু মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান তুলে ধরেন।

আরও পড়ুন:

বর্তমান সরকার পরিবেশ সুরক্ষায় অত্যন্ত আন্তরিক: পরিবেশ প্রতিমন্ত্রী

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

তিনি আরও বলেন, জননিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সচেতনতা ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তারা তাদের অবস্থান তুলে ধরছেন।

 

মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট, সহ-সভাপতি শরীফ মাহমুদ, বাদল প্রধান এবং ফতুল্লা থানা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সদস্য সচিব মুক্তার হোসেন।

 

এছাড়া কর্মসূচিতে ফতুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা তাতীদল এবং ফতুল্লা থানা তাতীদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সচেষ্ট থাকবেন এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell