শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে জামায়াত-এনসিপি, কৌশলী অবস্থানে বিএনপি

shahalam
বিশেষ প্রতিবেদক
  • আপডেট :
  • ১৭০০৮ বার দেখা হয়েছে
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে জামায়াত-এনসিপি, কৌশলী অবস্থানে বিএনপি
×

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলটির সম্ভাব্য কর্মসূচি ও শোডাউনের আশঙ্কায় বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে।

 

মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মাঠে থাকার ঘোষণা দিয়েছে। অন্যদিকে বিএনপি সরাসরি কর্মসূচি না দিলেও কৌশলগতভাবে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। সমাবেশে জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:

ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেপ্তার সাবেক আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ

সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

 

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্র ও জনগণের প্রত্যাশার পক্ষে অবস্থান জানাতেই এ সমাবেশ আয়োজন করা হয়েছে।

 

এদিকে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো পৃথক কর্মসূচি ঘোষণা না করলেও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সক্রিয় রয়েছে। ইতোমধ্যে ছাত্রদল দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের কথিত অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান আগামী দিনের রাজনীতিতে নতুন বার্তা দিতে পারে। বিশেষ করে মাঠের রাজনীতিতে কে কতটা সক্রিয় ভূমিকা রাখছে, সেটি পর্যবেক্ষণ করা হবে গুরুত্বের সঙ্গে।

 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও কর্মসূচির খবর প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell