শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৫
শিরোনাম :
ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সর্বস্তরের জনগণেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা আহত সাংবাদিক সোনালীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নারায়ণগঞ্জ সদরে ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে আহত অভিযুক্ত আইসিইউতে; আরেকজন গ্রেপ্তার

কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

shahalam
  • আপডেট : মে, ৯, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
  • ১১২ ০৮ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি-

 

সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও এর মুখপত্র সাহিত্য সাময়িকী কাব্য ছন্দ এর অভিষেক, ৩য় বর্ষ পূতি, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা সভা -২০২৬ ও গুণী জন, সদস্যদের মাঝে কাব্য ছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়।

 

৯ মে, শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও নাট্যকার, বাংলা একাডেমি’র জীবন সদস্য- মু: জালাল উদ্দিন নলুয়া। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি,গীতিকার ও ঔপন্যাসিক প্রফেসর মো: আমির হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি, শিক্ষক ও প্রবীন সাংবাদিক রণজিৎ মোদক, সাহিত্য সাময়িকী কাব্য কথা এর সম্পাদক ও প্রকাশক পুঁথি সম্রাট জালাল খান ইউসুফী,জেনারেশন পিপিএ এর পাবলিকেশন ও সাহিত্যিক ও সংগঠক মো: মাজহারুল ইসলাম কিসলু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতালেব ও কবি ও আলোচক করীম রেজা।

স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা শেষে সামাজিক, মানবিক সেবামূলক কাজে সাহিত্য, কর্মদক্ষতায়, সাংগঠনিক দক্ষতায় ও নারী উদ্দ্যোক্তা দের কাজের প্রতি উৎসাহিত করতে মোট ২০ জনকে কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান এবং স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ী ৬ জনের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পরিশেষে কাব্যছন্দ এর কার্যকরী কমিটি (২০২৬-২০২৯ খ্রী:) এর ১৭ সদস্যদের নাম ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি হলেন মোঃ শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। কমিটি ঘোষণার পর ৩ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

সংগঠনের সহ সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংবাদিক সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন এর সার্বিক তত্বাবধানে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কবি আল আশরাফ বিন্দু, কবি লুৎফা জালাল, কবি ইয়াদী মাহমুদ, কবি হামিদ কাফি,কবি জয়নাল আবেদীন জয়, কবি তুষার আহমেদ, কবি মৃত্যুঞ্জয় দত্ত,কবি ঈশিতা, আদিত্য রুপু, কবি আহমেদ রউফ, কবি জান্নাতুল জালাল, কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি সোহেল, কবি রুদ্র,কবি রাজলক্ষ্মী, কবি মিথুন খান, কবি কলি চক্রবর্তী, কবি ফারহানা মাইয়ান দিঘি, কবি লুবনা আক্তার সুমীসহ প্রমূখ।

এ সময় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম মিন্টু, এ,এস,এম,এনামুল হক প্রিন্স,সাদ্দাম হোসেন মীর্জা, জাকির হোসেন, শিল্পী ইসলাম, জাহাঙ্গীর ডালিম, রওশন আরা, তাবাসসুম ঝুমি সহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি কাজী আনিসুল হক।

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell