

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার, ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭০২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১০৭ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮৬৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত সারা দেশে মোট ৯৭ হাজার ৫২২ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১১ হাজার ৫৪৯ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়া এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে ৮১ হাজার ২৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৭৭ হাজার ৬১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং জ্বর বা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
© 2026 News Alo All Rights Reserved.