শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

রূপগঞ্জে অপহরণচেষ্টা মামলায় চার ডিবি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

shahalam
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট :
  • ৫৬০৮ বার দেখা হয়েছে
রূপগঞ্জে অপহরণচেষ্টা মামলায় চার ডিবি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
×

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগে চারজন গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় মোট ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

শুক্রবার (১৯ জুন) ভুক্তভোগী অমিত হাসান রূপগঞ্জ থানায় মামলাটি করেন।

 

মামলার এজাহার অনুযায়ী গ্রেফতার হওয়া চার পুলিশ সদস্য হলেন— উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ, কনস্টেবল কবির এবং কনস্টেবল আকাশ আহাম্মেদ। তারা সবাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ইউনিটে কর্মরত।

 

এর আগে বৃহস্পতিবার রূপগঞ্জের গাউছিয়া এবং আড়াইহাজারের শান্তির বাজার এলাকায় স্থানীয় জনতার হাতে আটক ও মারধরের শিকার হন এসব পুলিশ সদস্য। সে সময় তারা নিজেদের একটি অভিযানে থাকা পুলিশ সদস্য বলে দাবি করেছিলেন এবং জানান যে, তারা একজন আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে ওই এলাকায় গিয়েছিলেন।

 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ভুক্তভোগী অমিত হাসানের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে তিনি সোনারগাঁয়ের বারদী এলাকা থেকে আত্মীয়ের সঙ্গে দেখা করতে রূপগঞ্জের গাউছিয়ায় যান। সেখানে কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে তাকে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে।

 

অমিত চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে গাড়িটি আটকায়। এ সময় এসআই মামুন, এএসআই আমান উল্লাহ এবং কনস্টেবল কবিরকে ধরে ফেলে জনতা। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে। তবে ঘটনাস্থল থেকে গাড়িসহ আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।

 

পরবর্তীতে আটক ব্যক্তিদের একটি পিকআপে করে আড়াইহাজারের শান্তির বাজার এলাকায় নেওয়া হয়। সেখানে আবারও তারা জনরোষের মুখে পড়েন। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

এদিকে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে কনস্টেবল আকাশ আহাম্মেদকে আটক করা হয়।

 

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে যে গ্রেফতার হওয়া ব্যক্তিরা এর আগেও একই ধরনের অপহরণের ঘটনা ঘটিয়েছিল। অভিযোগ রয়েছে, তারা অমিত হাসানের দূরসম্পর্কের মামা জয়নাল এবং সোনারগাঁয়ের জাকির হোসেন নামের এক ব্যক্তিকে অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে গিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করেছিল।

 

ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell