শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

প্রোটেট ন্যাশনাল ফটোগ্রাফি কার্নিভালে সম্মাননা ক্রেস্ট পেলেন খন্দকার সাইফুল ইসলাম

shahalam
নিউজ আলো প্রতিবেদন:
  • আপডেট :
  • ২২০০৮ বার দেখা হয়েছে
প্রোটেট ন্যাশনাল ফটোগ্রাফি কার্নিভালে সম্মাননা ক্রেস্ট পেলেন খন্দকার সাইফুল ইসলাম
×

চট্টগ্রামে আয়োজিত “প্রোটেট ন্যাশনাল ফটোগ্রাফি কার্নিভাল” অনুষ্ঠানে আলোকচিত্র শিল্প, সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট পেলেন খন্দকার সাইফুল ইসলাম।

 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সোহেল সারোয়ারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

 

আয়োজকরা জানান, ফটোগ্রাফি শিল্পের বিকাশ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা এবং সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় খন্দকার সাইফুল ইসলামকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

 

সম্মাননা গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় খন্দকার সাইফুল ইসলাম বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। ভবিষ্যতেও সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে পাশে থাকতে চাই।” তিনি নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি আরও বলেন, দেশের সংস্কৃতি, আলোকচিত্র চর্চা এবং তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

জানা গেছে, খন্দকার সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি বিকেএমইএ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন-এর সিনিয়র সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা ব্যতিক্রমধর্মী এ আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell