শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

জনবান্ধব প্রশাসনের নতুন উদাহরণ

নারায়ণগঞ্জে ‘স্নেহকুঞ্জ’ এর উদ্বোধন

shahalam
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট :
  • ২১৮০৮ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জে ‘স্নেহকুঞ্জ’ এর উদ্বোধন
×

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

নারী সেবা গ্রহীতা ও শিশুদের জন্য মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন চালু করেছে ‘স্নেহকুঞ্জ’ নামে একটি ব্রেস্ট ফিডিং কর্নার ও অপেক্ষাগার।

 

সোমবার (১১ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের উদ্বোধন করেন।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে প্রতিদিন নানা ধরনের সেবা নিতে বিপুল সংখ্যক নারী আসেন। অনেকেই সঙ্গে করে শিশু সন্তান নিয়ে আসেন। কিন্তু দীর্ঘ সময় অবস্থানের ক্ষেত্রে মানসম্মত অপেক্ষাগার কিংবা দুগ্ধপান করানোর উপযোগী পরিবেশ না থাকায় তাদের নানা ধরনের ভোগান্তি ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো।

 

এই বাস্তবতা বিবেচনায় নারী সেবা গ্রহীতা ও শিশুদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে ‘স্নেহকুঞ্জ’ চালু করেছে সদর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে চালু হওয়া এই কর্নারটি নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে।

 

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “সরকারি সেবা নিতে এসে কোনো মা যেন অস্বস্তিতে না পড়েন এবং কোনো শিশু যেন কষ্ট না পায়, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। ‘স্নেহকুঞ্জ’ একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব সরকারি দপ্তরকে আরও সেবামুখী ও নারীবান্ধব করে তুলতে হবে।”

 

তিনি আরও বলেন, জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের অপেক্ষাগার ও ব্রেস্ট ফিডিং কর্নার চালুর উদ্যোগ নেওয়া হবে। জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করে।

 

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) নিলুফা ইয়াসমিনসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell