শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৯
শিরোনাম :
দেয়ালে মানুষের ছবি থাকলে সেই কক্ষে নামাজ আদায় করা যাবে কি? অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল যুক্তরাষ্ট্র বিশ্বকাপে দ্রুততম গোলের নতুন রেকর্ড মরক্কোর জালকুড়ি ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল শিশুর, আহত ৪ কাঁচপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবাসহ বাসচালক আটক একদলীয় শাসনের চেষ্টা সফল হবে না: শফিকুর রহমান ফতুল্লায় গার্মেন্টস কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ৭ শ্রমিক রূপগঞ্জে অপহরণচেষ্টা মামলায় চার ডিবি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে ব্রাজিল ভক্তদের রঙিন শোভাযাত্রা, বিশ্বকাপ জয়ের প্রত্যাশা গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের ইউনিফর্ম, প্রকাশিত হলো গেজেট
Advertisement Space

জালকুড়ি ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল শিশুর, আহত ৪

shahalam
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট :
  • ৪৬০৮ বার দেখা হয়েছে
জালকুড়ি ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল শিশুর, আহত ৪
×

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ফ্লাইওভারে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা-সহ আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

 

শুক্রবার (১৯ জুন) রাত প্রায় পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশুটির নাম সিনথিয়া (৬)। আহতদের মধ্যে রয়েছেন তার বাবা আশিকুর রহমান শামীম, মা সানজিদা, এক বছর বয়সী ছোট ভাই আয়মান এবং সিএনজি চালক। পরিবারের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় বলে জানা গেছে।

জালকুড়ি ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল শিশুর, আহত ৪

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাষাঢ়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজি জালকুড়ি ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকার ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সিএনজিকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

দুর্ঘটনার ফলে সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে সিনথিয়া ঘটনাস্থলেই প্রাণ হারায়। এছাড়া তার মা, বাবা, ছোট ভাই এবং চালক আহত হন। সংঘর্ষের তীব্রতায় শিশুটি ফ্লাইওভার থেকে নিচের মূল সড়কে ছিটকে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জালকুড়ি ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল শিশুর, আহত ৪

ঘটনার পর স্থানীয় লোকজন প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তিকে আটক করে এবং তাদের মারধর করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

 

আহত শিশুর বাবা আশিকুর রহমান শামীম জানান, তারা চাষাঢ়া থেকে সাইনবোর্ডের উদ্দেশ্যে সিএনজিতে যাত্রা করছিলেন। পথে ভয়াবহ দুর্ঘটনায় তার ছয় বছর বয়সী কন্যা ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরও বলেন, তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি ও তার ছোট ছেলে তুলনামূলকভাবে কম আঘাত পেয়েছেন। তবে সিএনজি চালকের অবস্থাও গুরুতর ছিল।

 

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, নিহত শিশুর নাম সিনথিয়া। আহতদের মধ্যে তার মায়ের শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানা গেছে। তিনি চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য হাসপাতালে যাচ্ছেন বলেও জানান।

 

প্রাইভেটকারের চালক ও আটক ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে যান। তবে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের কাছে একটি খেলনা পিস্তল পাওয়া গেছে।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell