শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

shahalam
নিউজ আলো :
  • আপডেট :
  • ২৫০০৮ বার দেখা হয়েছে
আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
×

প্রেস বিজ্ঞপ্তি:

আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন American Press Club of Bangladesh Origin-এর সদস্যপদ অর্জন করায় সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)।

জানা গেছে, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ গত ১৮ মে ২০২৬ তারিখে আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্যপদ লাভ করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হাকিকুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার সদস্যপদ অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এখন থেকে সংগঠনটির একজন আনুষ্ঠানিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

এ উপলক্ষে বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে এনজেইউ নেতৃবৃন্দ তার এই আন্তর্জাতিক অর্জনকে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের জন্য গর্বের বলে উল্লেখ করেন।

সংগঠনের নেতারা বলেন, “এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের সাংবাদিকতার জন্য ইতিবাচক বার্তা বহন করে। তার পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন তরুণ সাংবাদিকদের অনুপ্রাণিত করবে। আমরা বিশ্বাস করি, তিনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

অনুভূতি প্রকাশ করতে গিয়ে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের মতো আন্তর্জাতিক মানের সাংবাদিক সংগঠনের সদস্য হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এ স্বীকৃতির জন্য সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আরও দায়িত্বশীলভাবে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে।”

এ সময় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম আরজু, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, সেকান্দর মাস্টার, শাহ আলম, মোঃ মোজাম্মেল হক লিটন, সাজ্জাদ আহমেদ খোকনসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell