শিরোনাম :
নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান নিখোঁজ, সদর থানায় জিডি দায়ের রাষ্ট্রকে কী দিতে পারলাম সেটাই মুখ্য বিষয়: ডিসি জাহিদ খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে সজীব আটক মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা ‘২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন’ জাপোরিঝঝিয়ায় রুশ বোমা হামলায় নিহত ৫, আহত অন্তত ১১ প্রস্তাবিত বাজেটে কম আয়ের মানুষের করের চাপ বেশি, উচ্চ আয়েরদের সুবিধা বেশি: সিপিডি বর্জ্য থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা: বছরে সাশ্রয় হতে পারে হাজার কোটি টাকা আড়াইহাজারে সশস্ত্র ডাকাতদের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬
Advertisement Space

সাংবাদিক রেজানুর ইসলাম গ্রেপ্তারে উদ্বেগ, নিঃশর্ত মুক্তির দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির

shahalam
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট :
  • ৪০০৮ বার দেখা হয়েছে
সাংবাদিক রেজানুর ইসলাম গ্রেপ্তারে উদ্বেগ, নিঃশর্ত মুক্তির দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির
×

বগুড়ায় একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দায়ের করা মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

 

শনিবার (২০ জুন) সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু এবং সাধারণ সম্পাদক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে রেজানুর ইসলামসহ সংশ্লিষ্ট সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, একটি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের পরিপন্থী। সংগঠনের মতে, এ ধরনের পদক্ষেপ স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আরও পড়ুন:

‘৩ লাখ টাকা ঘুষ দিতে না পারায় বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ’—ভারতীয় নারীর অভিযোগ

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি আরও উল্লেখ করে, কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকলে দেশে বিদ্যমান আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ দাখিল করতে পারেন অথবা প্রচলিত আইন অনুযায়ী আইনি পদক্ষেপ নিতে পারেন।

 

বিবৃতিতে বলা হয়, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তার ও কারাবন্দি করার প্রবণতা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

সংগঠনটির নেতারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে যখন আলোচনা চলছে, তখন সাংবাদিকদের বিরুদ্ধে এমন পদক্ষেপ দেশের ভাবমূর্তির ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে।

 

বিবৃতিতে অবিলম্বে রেজানুর ইসলামের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পরিবর্তে বিদ্যমান আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো, বিশেষ করে প্রেস কাউন্সিলের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি সতর্ক করে জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রেজানুর ইসলামসহ সংশ্লিষ্টদের নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে সংগঠনটি কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell