শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেপ্তার সাবেক আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ

shahalam
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট :
  • ১০৭০৮ বার দেখা হয়েছে
ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেপ্তার সাবেক আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ
×

নারায়ণগঞ্জের ফতুল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (২২ জুন) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ফতুল্লা মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সানাউল্লাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন:

জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকায় মুক্ত এমপিপুত্র খাইরুল সজীব

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসছিলেন। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

 

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে জানা গেছে।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনের দৃষ্টিতে সবাই সমান এবং অপরাধের অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell