শিরোনাম :
৯২ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে ঐতিহাসিক জয় মিসরের গাজীপুরে বৃষ্টির পানিতে ডুবে থাকা খোলা ড্রেনে পড়ে প্রাণ গেল নারীর দক্ষিণ লেবাননের বাফার জোনে সেনা রাখবে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু বিশ্বকাপে প্রথম গোলেই মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সংবর্ধনা, হতে যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি কিশোরগঞ্জে ঘুষের টাকা গ্রহণকালে আটক অডিট কর্মকর্তা নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান নিখোঁজ, সদর থানায় জিডি দায়ের রাষ্ট্রকে কী দিতে পারলাম সেটাই মুখ্য বিষয়: ডিসি জাহিদ খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে সজীব আটক
Advertisement Space

নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান নিখোঁজ, সদর থানায় জিডি দায়ের

shahalam
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট :
  • ২৯০৮ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান নিখোঁজ, সদর থানায় জিডি দায়ের
×

নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান নিখোঁজ, সদর থানায় জিডি দায়ের

 

নারায়ণগঞ্জে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ও ছাত্রনেতা সাইদুর রহমান নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে পরিবার, সহকর্মী ও রাজনৈতিক মহলে। গত শুক্রবার (১৯ জুন ২০২৬) রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবার ও সংগঠন সূত্রে জানা গেছে।

 

প্রাপ্ত তথ্যে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকেই সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগের বিভিন্ন চেষ্টা চালানো হয়। পাশাপাশি আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:

কেবল নিজের পরিবর্তন নয়, রাষ্ট্রকে কী দিতে পারলাম সেটাই মুখ্য বিষয়: ডিসি জাহিদ

এ ঘটনায় প্রশাসনকে অবহিত করতে সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের সক্রিয় সহযোগিতায় দ্রুত সাইদুর রহমানের সন্ধান পাওয়া যাবে।

 

ছাত্রনেতা সাইদুর রহমানের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত তাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

 

এদিকে, কোনো ব্যক্তি যদি সাইদুর রহমানের অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকেন অথবা কোথাও তাকে দেখে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

পরিবারের পক্ষ থেকে সাইদুর রহমানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell