শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০১
শিরোনাম :
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের ইউনিফর্ম, প্রকাশিত হলো গেজেট হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৭৪ নারায়ণগঞ্জ সদর বিতর্ক উৎসবের কোয়ার্টার ফাইনাল শেষ, ২০ জুন সেমিফাইনাল ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব, খুবির অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সংসদে মাথা ঝুঁকিয়ে নয়, ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারকে সম্মান জানাতে হবে নারায়ণগঞ্জে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে এসপি মিজানুর রহমানের কঠোর অভিযান, শাস্তির মুখে একাধিক পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জে আধুনিক লাশ ধোয়ার ঘর ও ফ্রি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণে উদ্যোগ, স্থান পরিদর্শনে প্রশাসক অধ্যাপক মামুন মাহমু ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সর্বস্তরের জনগণেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির
Advertisement Space

নারায়ণগঞ্জে আধুনিক লাশ ধোয়ার ঘর ও ফ্রি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণে উদ্যোগ, স্থান পরিদর্শনে প্রশাসক অধ্যাপক মামুন মাহমু

shahalam
shahalam
  • আপডেট :
  • ৩০০৮ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জে আধুনিক লাশ ধোয়ার ঘর ও ফ্রি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণে উদ্যোগ, স্থান পরিদর্শনে প্রশাসক অধ্যাপক মামুন মাহমু
×

নারায়ণগঞ্জের নাগরিক সেবাকে আরও আধুনিক, মানবিক ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। শহরের এলজিডি (LGED) ভবনের বিপরীত পাশে একটি আধুনিক লাশ ধোয়ার ঘর এবং অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

 

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নতুন এই সেবাকেন্দ্রে সকল ধর্মাবলম্বীর মৃতদেহ সংরক্ষণ ও গোসলের ব্যবস্থা থাকবে। এছাড়া সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে মৃতদেহ স্বজনদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার সুবিধাও চালু করা হবে। এতে শোকাহত পরিবারগুলো জরুরি সময়ে গুরুত্বপূর্ণ সহায়তা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

স্থান পরিদর্শনকালে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। একই সঙ্গে নির্মাণকাজে সর্বোচ্চ মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

জেলা পরিষদের কর্মকর্তারা জানান, মানুষের জীবনের শেষ যাত্রাকে আরও মর্যাদাপূর্ণ ও সুশৃঙ্খল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহরে জরুরি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ করা হলে সাধারণ মানুষ দ্রুত সেবা পাবে এবং নগরবাসীর দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

 

এ সময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “একজন মানুষের শেষ বিদায় যেন যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়, সেই চিন্তা থেকেই আধুনিক লাশ ধোয়ার ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স স্ট্যান্ড চালু হলে জরুরি স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডই জেলা পরিষদের প্রধান লক্ষ্য, আর এই ধরনের মানবিক উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাহিদুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী তাতী দলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটির বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। নির্মাণকাজ সম্পন্ন হলে এটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক সেবাকেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell