শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনর সহযোগিতায়

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

shahalam
নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট :
  • ২৮৯০৮ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ
×

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের সাংবাদিকদের সম্মানে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে সাংবাদিকদের অধিকার, কল্যাণ ও মানবিক সেবায় নিয়োজিত সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। এ আয়োজনে সহযোগিতা করেছে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশন।

 

মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চাষাঢ়ায় নবাব সলিমুল্লাহ রোডস্থ আবেদীন ভিলায় সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাঠপর্যায়ের সাংবাদিক ও সংগঠনের সদস্যসহ মোট ৫১ জন সাংবাদিকের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, কিছু অসাধু সাংবাদিকের কারণে পুরো সাংবাদিক সমাজকে নানা সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের মতো মানুষ হযরত ওয়ায়েস করোনি (রাঃ)-এর আদর্শকে ধারণ করে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা প্রশংসনীয়। তিনি বলেন, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার চর্চা সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

তিনি আরও বলেন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত মামলার নিষ্পত্তি ও কার্যকর বিচার নিশ্চিত করা প্রয়োজন। রামিসা, তক্বী, চঞ্চল, সাংবাদিক সাগর-রুনীসহ বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিও জানান তিনি।

 

প্রধান আলোচক আফজাল হোসেন পন্টি বলেন, জেলা পর্যায়ের সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু অনেক গণমাধ্যম মালিক মাঠপর্যায়ের সাংবাদিকদের কষ্ট ও ন্যায্য পারিশ্রমিকের বিষয়টি গুরুত্ব দেন না। সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ অনুধাবন করে তাদের পাশে দাঁড়ানো সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।

 

এসময় বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, ছাত্রজীবন থেকেই হযরত ওয়ায়েস করোনি (রাঃ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯৮ সাল থেকে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। মানুষের কল্যাণে কাজ করার ধারাবাহিকতার অংশ হিসেবেই সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহ আলম, এইচ এম সেকান্দার আলী, মোজাম্মেল হোসেন লিটন, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, সহ-সভাপতি মো. আসলাম মিয়া, সাদ্দাম হোসেন মির্জা, শাহিন আহমেদ, সুজন ও শাহ আলম মোল্লাসহ অনেকে।

 

এছাড়াও জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কাইয়ুম খান, মোক্তার, সোনিয়া দেওয়ান প্রীতি, জসিম উদ্দিন, লিটন হোসেন, তারেক হোসেন, আক্তার হোসেন, মশিউর রহমান, সেন্টু, জহিরুল, সাজু হোসেন, নূর ইসলাম, শাহজাহান মাসুম, জুয়েল রানা, শাহীন ভান্ডারী, উজ্জ্বল, আয়ান, মিঠুন, জহিরুল ইসলাম, মনির হোসেনসহ আরও অনেকে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell