শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

shahalam
জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:
  • আপডেট :
  • ১৫৩০৮ বার দেখা হয়েছে
গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ
×

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

 

বুধবার (২৪ জুন) রাত প্রায় পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

রেলওয়ে সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী রাত সোয়া ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। স্টেশনে ইঞ্জিনের দিক পরিবর্তনের প্রক্রিয়া শেষে ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে স্টেশন এলাকা অতিক্রম করার সময় তিনটি বগি লাইনচ্যুত হয়।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে যৌতুক নিরোধ আইনের মামলায় গৃহবধূ গ্রেপ্তার

 

ঘটনার পরপরই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো যাত্রী হতাহত হননি। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী ট্রেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন পরীক্ষা-নিরীক্ষার পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell