শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি রায়হান কবির

shahalam
স্টাফ রিপোর্টার:
  • আপডেট :
  • ১৩৯০৮ বার দেখা হয়েছে
গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি রায়হান কবির
×

বিশ্বজুড়ে ‘ফুটবল ম্যান’ নামে পরিচিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী মাসুদ রানা অসুস্থতার কারণে চিকিৎসা সংকটে পড়লে তার পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

 

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ রানা। শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে চিকিৎসা ব্যয় বহনে অক্ষমতার কথা তুলে ধরে তিনি মানবিক সহায়তা কামনা করেন।

 

তার বক্তব্য শোনার পর জেলা প্রশাসক মো. রায়হান কবির তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন:

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এল নিনোর আশঙ্কা, খরা-বন্যায় বিপর্যস্ত হতে পারে বিশ্ব

 

খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা গ্রামের বাসিন্দা মাসুদ রানা। তিনি প্রয়াত শামসুর রহমান মোল্লার সন্তান। শৈশব থেকেই ফুটবল নিয়ে নিরলস অনুশীলনের মাধ্যমে বল নিয়ন্ত্রণ ও ফুটবল স্টান্টে অসাধারণ দক্ষতা অর্জন করেন। তার এই অনন্য প্রতিভার স্বীকৃতি হিসেবে নাম উঠে আসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

 

দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে তার কৃতিত্ব নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ‘ফুটবল ম্যান’ হিসেবে পরিচিত এই ক্রীড়াবিদ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

 

মাসুদ রানা জানান, প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা পেলে তিনি বিশ্বের বিভিন্ন দেশে তার বিশেষ ফুটবল নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের সুনাম আরও ছড়িয়ে দিতে চান।

 

সাক্ষাৎ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, “জেলা প্রশাসক রায়হান কবির অত্যন্ত মানবিক একজন মানুষ। তার আন্তরিকতা ও সহযোগিতা আমাকে নতুন করে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে।”

 

তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, সুস্থ হয়ে আবার নতুন আয়োজন ও নতুন রেকর্ড নিয়ে সবার সামনে ফিরতে চান তিনি।

 

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell