শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

‘জীবন বান্ধব বাজেট’ নাম দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

shahalam
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট :
  • ১৪৯০৮ বার দেখা হয়েছে
‘জীবন বান্ধব বাজেট’ নাম দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
×

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘জীবন বান্ধব বাজেট’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ভাষায়, এই বাজেট দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্বস্তিদায়ক করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে।

 

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

 

বক্তব্যের শুরুতে তিনি বলেন, সংসদে উপস্থাপিত বাজেটের একটি নাম দিতে চান তিনি। সেই নাম হচ্ছে ‘জীবন বান্ধব বাজেট’।

 

প্রধানমন্ত্রী বলেন, গত ১৮ ফেব্রুয়ারি সংসদের কার্যক্রম শুরু হওয়ার পর নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। কোথাও মতৈক্য হয়েছে, আবার কোথাও মতপার্থক্য ছিল। তবে সবকিছুর মধ্য দিয়েও সংসদ দেশের মানুষের সামনে আশাবাদের একটি বার্তা তুলে ধরতে সক্ষম হয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

 

আরও পড়ুন:

জুলাই শহীদ শাহরিয়ারের অনুদানের টাকা দিয়ে দ্বিতীয় বিয়ে করলেন বাবা

 

তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। সব বিষয়ে সবাই একমত হলে গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হয়ে যেত। মতভেদ, আলোচনা ও যুক্তির মধ্য দিয়েই গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হয় এবং সেখান থেকেই জাতির জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি হয়।

 

প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন কেবল সরকারের নয়; দেশের প্রায় ২০ কোটি মানুষের সহযোগিতার ফল। জনগণের সমর্থনের কারণেই সরকার ও বিরোধী দল একসঙ্গে বসে গঠনমূলক আলোচনা করতে পেরেছে এবং দেশের অগ্রগতির পথ তৈরি হয়েছে।

 

তিনি বলেন, গত ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সামগ্রিক পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। ধাপে ধাপে সেই অবস্থা থেকে দেশকে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল পরিবেশে ফিরিয়ে আনতে সরকার সফল হয়েছে।

 

তারেক রহমান বলেন, বর্তমানে সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের স্বার্থে সভ্য ও গণতান্ত্রিক পরিবেশে মতামত দিচ্ছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করছেন। এজন্য তিনি সংসদের সব সদস্যকে ধন্যবাদ জানান।

 

বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সংসদের সময়ও মূল্যবান। অতীতের নানা বিতর্কে না গিয়ে সরকার ভবিষ্যৎ নিয়ে কাজ করতে চায়, কারণ দেশের মানুষও এখন সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা দেখতে চায়।

 

তিনি বলেন, সরকার বাস্তবতা বিবেচনায় রেখে একটি কার্যকর ও ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়নের চেষ্টা করেছে। যদিও একটি বাজেটের মাধ্যমে সব সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়, তবুও সর্বোচ্চ জ্ঞান, বিবেচনা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন একটি বাজেট উপস্থাপন করা হয়েছে, যাতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কিছুটা হলেও স্বস্তি অনুভব করতে পারেন।

 

প্রধানমন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে বলেন, এই সিদ্ধান্তের কারণে বাজেট ঘোষণার আগে বা পরে অতীতের মতো নিত্যপণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা যায়নি।

 

বক্তব্যের শেষদিকে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রতি সরকারের যে দায়িত্ব রয়েছে, তার কিছুটা হলেও পালন করা সম্ভব হয়েছে। এই বাজেটের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell