শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

জরুরি অবস্থা ঘোষণা

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

shahalam
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট :
  • ১৪৪০৮ বার দেখা হয়েছে
ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা
×

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

 

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প দুটির কেন্দ্র ছিল ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় এলাকায়।

 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতার কারণে বড় ধরনের প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে কয়েক হাজার থেকে এক লাখ পর্যন্ত প্রাণহানির আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।

 

আরও পড়ুন:

সৌদি আরবে প্রবাসীদের জন্য জমি কেনার দ্বার উন্মুক্ত

 

রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে। একাধিক ভবন ধসে পড়েছে, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা রয়েছে। উদ্ধারকর্মীরা জরুরি উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

পরিস্থিতির অবনতি হওয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেন।

 

আরও পড়ুন:

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

 

সরকারি নির্দেশনায় কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরাঘাতের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।

 

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে উদ্ধার অভিযান ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell