

সাংবাদিকদের অন্যতম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আজীবন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (VSHRO)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান।
শনিবার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর গনি এবং কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন।
আরও পড়ুন:
আজ বিশ্ব বাবা দিবস সন্তানের জীবনে বাবার অবদান স্মরণ করার দিন
অনুষ্ঠানে মানবাধিকার ও ভিকটিম সাপোর্ট খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে VSHRO-এর আরও সাতজন সদস্যকে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়।
এ সময় VSHRO-এর উপদেষ্টা মো. মতিউর রহমান মুক্তি, কেন্দ্রীয় মহাসচিব সাফায়েত সারদীন, সহ-যুগ্ম সম্পাদক মো. রায়হান আহম্মেদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মো. তাজুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. মঞ্জুর আহমেদ মুন্না, নির্বাহী সদস্য মো. সিনাফি উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক এম. এ. আকাশ, সহকারী মহাসচিব প্রিয়াংকা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মো. রাব্বি মোল্লা, সিলেট বিভাগীয় সভাপতি আজিজুর রহমান জয়নাল, কুমিল্লা বিভাগীয় সভাপতি শরীফ হোসেনসহ ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মনোনয়ন গ্রহণের পর অ্যাড. শাহানাজ জামান তার প্রতিক্রিয়ায় বলেন, সাংবাদিকতা ও মানবাধিকার পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সত্য প্রকাশ এবং ভুক্তভোগী মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকে তিনি গর্বের বিষয় হিসেবে দেখছেন।
VSHRO পরিবারের পক্ষ থেকে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংগঠনের নেতারা বলেন, এই সম্মাননা মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
© 2026 News Alo All Rights Reserved.