শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৬
শিরোনাম :
বিশ্বকাপে দ্রুততম গোলের নতুন রেকর্ড মরক্কোর জালকুড়ি ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল শিশুর, আহত ৪ কাঁচপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবাসহ বাসচালক আটক একদলীয় শাসনের চেষ্টা সফল হবে না: শফিকুর রহমান ফতুল্লায় গার্মেন্টস কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ৭ শ্রমিক রূপগঞ্জে অপহরণচেষ্টা মামলায় চার ডিবি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে ব্রাজিল ভক্তদের রঙিন শোভাযাত্রা, বিশ্বকাপ জয়ের প্রত্যাশা গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের ইউনিফর্ম, প্রকাশিত হলো গেজেট হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৭৪ নারায়ণগঞ্জ সদর বিতর্ক উৎসবের কোয়ার্টার ফাইনাল শেষ, ২০ জুন সেমিফাইনাল
Advertisement Space

কাঁচপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবাসহ বাসচালক আটক

shahalam
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট :
  • ২৯০৮ বার দেখা হয়েছে
কাঁচপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবাসহ বাসচালক আটক
×

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যাত্রীবাহী বাসের চালককে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (১৯ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।

 

আটক ব্যক্তি মো. শরীফ হোসেন (৩৯)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা এবং নুরুল আমিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কাঁচপুরের চাঁদমহল সিনেমা হলের বিপরীত পাশে হাইওয়ে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা যশোর-ব-১১-০২৫৩ নম্বরের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

 

তল্লাশির একপর্যায়ে বাসটির চালকের আসনের নিচে রাখা নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বাসচালক শরীফ হোসেনকে আটক করা হয়।

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell