শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০১
শিরোনাম :
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের ইউনিফর্ম, প্রকাশিত হলো গেজেট হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৭৪ নারায়ণগঞ্জ সদর বিতর্ক উৎসবের কোয়ার্টার ফাইনাল শেষ, ২০ জুন সেমিফাইনাল ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব, খুবির অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সংসদে মাথা ঝুঁকিয়ে নয়, ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারকে সম্মান জানাতে হবে নারায়ণগঞ্জে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে এসপি মিজানুর রহমানের কঠোর অভিযান, শাস্তির মুখে একাধিক পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জে আধুনিক লাশ ধোয়ার ঘর ও ফ্রি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণে উদ্যোগ, স্থান পরিদর্শনে প্রশাসক অধ্যাপক মামুন মাহমু ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সর্বস্তরের জনগণেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির
Advertisement Space

নারায়ণগঞ্জ সদর বিতর্ক উৎসবের কোয়ার্টার ফাইনাল শেষ, ২০ জুন সেমিফাইনাল

shahalam
shahalam
  • আপডেট :
  • ২৬০৮ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জ সদর বিতর্ক উৎসবের কোয়ার্টার ফাইনাল শেষ, ২০ জুন সেমিফাইনাল
×

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

যুক্তিবাদী চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং মেধা বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮ দিনব্যাপী ‘উপজেলা বিতর্ক উৎসব’-এর দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল পর্ব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত এ পর্বে শিক্ষার্থীরা প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ বিতর্কে অংশ নেয়।

 

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বিতর্ক উৎসবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রাথমিক ও মাধ্যমিক—উভয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল মিলিয়ে মোট ২৪টি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিযোগিতার পরবর্তী ধাপ হিসেবে আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল পর্ব। এদিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নির্বাচিত দলগুলো ফাইনালে জায়গা করে নিতে মুখোমুখি হবে।

 

৮ দিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২২ জুন। ওইদিন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের মধ্যে যৌক্তিক চিন্তাভাবনা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস এবং বক্তৃতা দক্ষতা গড়ে তোলার উদ্দেশ্যেই এই বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, “বর্তমান প্রজন্মকে যুক্তিনির্ভর ও সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ করতে বিতর্কের বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রস্তুত করাই আমাদের মূল লক্ষ্য।”

 

তিনি আরও জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎসবের মাধ্যমে নতুন নতুন মেধাবী বিতার্কিক খুঁজে বের করার সুযোগ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ আয়োজন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা মনে করেন, পাঠ্যবইয়ের পাশাপাশি বিতর্কচর্চা শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell