শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

ঈদে অতিরিক্ত ভাড়া আদায়

নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

shahalam
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
  • আপডেট :
  • ২৫৮০৮ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা
×

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে নারায়ণগঞ্জে তিনটি পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

 

সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবযানী করের নেতৃত্বে আদমজী ইপিজেড, চিটাগাং রোড এবং সাইনবোর্ড এলাকার বিভিন্ন বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে অতিরিক্ত ভাড়া আদায়, দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা না টানানোসহ সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়।

 

এসময় ডলফিন পরিবহন, ইকরা লাক্সারি পরিবহন ও শান্তি পরিবহনকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবযানী কর বলেন, “ঈদে ঘরমুখো মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় বা আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, “জেলা প্রশাসকের নির্দেশনায় ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে পরিবহন খাতে কঠোর নজরদারি চলছে। প্রতিটি বাস কাউন্টারে ভাড়ার তালিকা দৃশ্যমান রাখতে হবে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ।”

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যাত্রীসচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell