শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৬
শিরোনাম :
ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সর্বস্তরের জনগণেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা আহত সাংবাদিক সোনালীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নারায়ণগঞ্জ সদরে ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে আহত অভিযুক্ত আইসিইউতে; আরেকজন গ্রেপ্তার

হামের প্রাদুর্ভাব:

শিশুদের মানসিক বিকাশে বাড়ছে ঝুঁকি

shahalam
  • আপডেট : মে, ৬, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ণ
  • ১০৭ ০৮ বার দেখা হয়েছে

দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে। প্রতিদিনই মারা যাচ্ছে কেউ না কেউ। হামের প্রাদুর্ভাব ঠেকাতে ও জ্বালানি সংকট মোকাবিলায় তিনদিন অনলাইন ও তিনদিন অফলাইন বা সশরীরে ক্লাস নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

হামের এই পরিস্থিতিতে শিশুদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে তাদের মানসিক ও সামাজিক বিকাশে। তাদের মানসিক বিকাশে বাড়ছে ঝুঁকি।

বিশেষজ্ঞদের মতে, শুধু শিশু নয়—অভিভাবকদের আতঙ্কও শিশুদের ওপর প্রভাব ফেলে। সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর বা আক্রান্তের সংখ্যা বাড়ার তথ্য পরিবারে ভীতি সৃষ্টি করে, যা শিশুর মনোজগতে ছাপ ফেলে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ মে সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১৮ জন। পাশাপাশি সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৩২৫ জন। এছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ হাজার ৯১১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২৩ হাজার ২২৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

হাম নিয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ছয় মাস বয়সী সাহিল। তার বাবা শিমুল জাগো নিউজকে বলেন, ‘প্রথমে সর্দি কাশি ও জ্বর। চোখ খুলতে পারে না। পরে র‌্যাশ দেখা দিয়েছে। হাসপাতালে নিয়ে আসার পর বললো, হাম। ভর্তি রাখছে। এখন বেশিরভাগ সময় জ্বর থাকে অনেক। বাচ্চার মেজাজ খিটখিটে হয়ে গেছে মনে হচ্ছে। রাতে কাউকে ঘুমাতে দেয় না, কান্নাকাটি করে।’

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell