শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫৮
শিরোনাম :
ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সর্বস্তরের জনগণেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা আহত সাংবাদিক সোনালীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নারায়ণগঞ্জ সদরে ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে আহত অভিযুক্ত আইসিইউতে; আরেকজন গ্রেপ্তার

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

shahalam
  • আপডেট : মে, ১৬, ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ণ
  • ৯৬ ০৮ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

বৃহস্পতিবার (১৫ মে) সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন,
“বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় আমি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, দেশের সাংবাদিক সমাজের উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell