এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ১৭টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
মঙ্গলবার (১২ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ রায়হান কবির।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ক্রীড়াবিদ ও দেশের ভবিষ্যৎ। খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকার দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন এস এম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুক। একটি সুস্থ ও সচেতন জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের উৎসাহ দিতে ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
© 2026 News Alo All Rights Reserved.