শিরোনাম :
কিশোরগঞ্জে ঘুষের টাকা গ্রহণকালে আটক অডিট কর্মকর্তা নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান নিখোঁজ, সদর থানায় জিডি দায়ের রাষ্ট্রকে কী দিতে পারলাম সেটাই মুখ্য বিষয়: ডিসি জাহিদ খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে সজীব আটক মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা ‘২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন’ জাপোরিঝঝিয়ায় রুশ বোমা হামলায় নিহত ৫, আহত অন্তত ১১ প্রস্তাবিত বাজেটে কম আয়ের মানুষের করের চাপ বেশি, উচ্চ আয়েরদের সুবিধা বেশি: সিপিডি বর্জ্য থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা: বছরে সাশ্রয় হতে পারে হাজার কোটি টাকা
Advertisement Space

সংরক্ষিত এমপিকে স্পিকার

‘২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন’

shahalam
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট :
  • ৪০০৮ বার দেখা হয়েছে
‘২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন’
×

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিকে বক্তব্য সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

রোববার বিকেলে সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখছিলেন নিলোফার চৌধুরী মনি। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, “২ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন।”

 

স্পিকারের এমন মন্তব্যের পর সংসদে কিছুটা হাস্যরসের পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুন:

জাপোরিঝঝিয়ায় রুশ বোমা হামলায় নিহত ৫, আহত অন্তত ১১

বক্তব্যের শুরুতে নিলোফার চৌধুরী মনি বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন। তিনি বলেন, সম্প্রতি একজন বিরোধী দলীয় সংসদ সদস্য অভিযোগ করেছিলেন যে কওমি মাদরাসার জন্য বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়, বরং পুরো দেশের মানুষের কল্যাণে কাজ করার নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

তিনি আরও বলেন, সংসদে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী কয়েকজন সদস্য থাকলেও তারা তরুণদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে পর্যাপ্ত আলোচনা করছেন না। তার দাবি, তারা মূলত গণভোটের বিষয় নিয়েই বেশি কথা বলছেন।

 

বক্তব্যের একপর্যায়ে একজন সংসদ সদস্যের পারিবারিক পরিচয় সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করেন নিলোফার চৌধুরী মনি। তিনি অভিযোগ করেন, ওই সদস্য তার বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে উল্লেখ করেছেন, যদিও বাস্তবে তিনি জীবিত ছিলেন।

 

এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি পরিষ্কার করে বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য পরবর্তীতে এটি অনিচ্ছাকৃত ভুল হিসেবে স্বীকার করেছেন। তিনি উল্লেখ করেন, এটি ছিল ‘স্লিপ অব টাং’ বা কথার ভুল এবং বিষয়টি এর আগেও সংসদে ব্যাখ্যা করা হয়েছে।

 

বর্তমানে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরছেন।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell