শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে

২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিলো বিএসএফ

shahalam
জেলা প্রতিনিধি
  • আপডেট :
  • ১২৬০৮ বার দেখা হয়েছে
২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিলো বিএসএফ
×

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী, শিশু ও পুরুষসহ ২০ জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।

 

শনিবার (২০ জুন) সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিজিবি সূত্রে জানা গেছে, পুশ-ইনের চেষ্টার শিকার ২০ জনের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু এবং পাঁচজন পুরুষ ছিলেন। শুক্রবার (১৯ জুন) গভীর রাতে চৌকা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন:

‘৩ লাখ টাকা ঘুষ দিতে না পারায় বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ’—ভারতীয় নারীর অভিযোগ

লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি টহল দলের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

 

তিনি বলেন, বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান নেয়। পরবর্তীতে বিএসএফ তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।

 

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে তাদের নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি ঘটনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

সীমান্ত এলাকায় সম্প্রতি পুশ-ইনের একাধিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ বাড়ছে। তবে বিজিবি বলছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell