শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৮
শিরোনাম :
দেয়ালে মানুষের ছবি থাকলে সেই কক্ষে নামাজ আদায় করা যাবে কি? অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল যুক্তরাষ্ট্র বিশ্বকাপে দ্রুততম গোলের নতুন রেকর্ড মরক্কোর জালকুড়ি ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল শিশুর, আহত ৪ কাঁচপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবাসহ বাসচালক আটক একদলীয় শাসনের চেষ্টা সফল হবে না: শফিকুর রহমান ফতুল্লায় গার্মেন্টস কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ৭ শ্রমিক রূপগঞ্জে অপহরণচেষ্টা মামলায় চার ডিবি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে ব্রাজিল ভক্তদের রঙিন শোভাযাত্রা, বিশ্বকাপ জয়ের প্রত্যাশা গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের ইউনিফর্ম, প্রকাশিত হলো গেজেট
Advertisement Space

নারায়ণগঞ্জে ব্রাজিল ভক্তদের রঙিন শোভাযাত্রা, বিশ্বকাপ জয়ের প্রত্যাশা

shahalam
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট :
  • ১৬০৮ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জে ব্রাজিল ভক্তদের রঙিন শোভাযাত্রা, বিশ্বকাপ জয়ের প্রত্যাশা
×

আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচকে সামনে রেখে নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দলের সাফল্য কামনায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক ফুটবলপ্রেমী।

 

শুক্রবার (১৯ জুন) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া এলাকায় গিয়ে শেষ হয়।

 

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ব্রাজিলের জাতীয় পতাকা, বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় ‘ব্রাজিলের জয় চাই’, ‘ফুটবল আমাদের ভালোবাসা’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গান ও উচ্ছ্বাসে উৎসবের আবহ তৈরি হয় নগরজুড়ে।

 

ব্রাজিল সমর্থক তন্ময় রাইয়ান বলেন, “ব্রাজিল শুধুমাত্র একটি দল নয়, এটি আমাদের অনুভূতির অংশ। আমরা বিশ্বাস করি, এবার দলটি তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে। ফল যাই হোক, আমরা সবসময় ব্রাজিলের পাশে থাকবো।”

 

আরেক সমর্থক সোহেলের মতে, এ ধরনের আয়োজন শুধু ফুটবলপ্রেমীদের আনন্দই বাড়ায় না, বরং পারস্পরিক সম্পর্কও দৃঢ় করে। তিনি বলেন, “খেলাধুলাকে ঘিরে এমন আয়োজন মানুষের মধ্যে সৌহার্দ্য তৈরি করে। আমরা চাই নারায়ণগঞ্জে আরও বেশি ক্রীড়া কার্যক্রম ও উৎসবের আয়োজন হোক।”

 

অনুষ্ঠানের আয়োজকদের অন্যতম এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, “খেলাধুলা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং মানুষকে একত্রিত করে। ব্রাজিল সমর্থকদের এই উদ্যোগ নারায়ণগঞ্জের ক্রীড়ামনস্ক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। এমন আয়োজন সামাজিক বন্ধন ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।”

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell