শিরোনাম :
৯২ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে ঐতিহাসিক জয় মিসরের গাজীপুরে বৃষ্টির পানিতে ডুবে থাকা খোলা ড্রেনে পড়ে প্রাণ গেল নারীর দক্ষিণ লেবাননের বাফার জোনে সেনা রাখবে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু বিশ্বকাপে প্রথম গোলেই মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সংবর্ধনা, হতে যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি কিশোরগঞ্জে ঘুষের টাকা গ্রহণকালে আটক অডিট কর্মকর্তা নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান নিখোঁজ, সদর থানায় জিডি দায়ের রাষ্ট্রকে কী দিতে পারলাম সেটাই মুখ্য বিষয়: ডিসি জাহিদ খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে সজীব আটক
Advertisement Space

গাজীপুরে বৃষ্টির পানিতে ডুবে থাকা খোলা ড্রেনে পড়ে প্রাণ গেল নারীর

shahalam
জেলা প্রতিনিধি
  • আপডেট :
  • ২৯০৮ বার দেখা হয়েছে
গাজীপুরে বৃষ্টির পানিতে ডুবে থাকা খোলা ড্রেনে পড়ে প্রাণ গেল নারীর
×

গাজীপুর মহানগরীতে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নাজমা খাতুন (৪২) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লাংগলঝাড় এলাকার আব্দুল বারীর মেয়ে।

 

রোববার (২১ জুন) বিকেলে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ায় ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

 

স্থানীয় সূত্র জানায়, বিকেলের ভারি বৃষ্টিতে ভোগড়া বাইপাস এলাকার সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এ সময় ফুটপাত ধরে চলার পথে পানির নিচে থাকা একটি খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হন নাজমা খাতুন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

আরও পড়ুন:

দক্ষিণ লেবাননের বাফার জোনে সেনা রাখবে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু

দীর্ঘ অনুসন্ধানের পর ফায়ার সার্ভিস কর্মীরা ড্রেনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, খোলা ড্রেনে পড়ে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ভারি বৃষ্টির কারণে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। সড়কের পাশে বিআরটিএ প্রকল্পের একটি ড্রেনের ঢাকনা খোলা থাকলেও সেটি পানির নিচে ডুবে ছিল। ফলে নাজমা খাতুন হাঁটার সময় ড্রেনটি দেখতে না পেয়ে তাতে পড়ে যান।

 

তিনি আরও জানান, স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধারকর্মীরা প্রায় ৪০ মিনিটের অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কিছু দূরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে গাজীপুরে তার কোনো নিকটাত্মীয়ের সন্ধান না পাওয়ায় বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশকে অবহিত করা হয়েছে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell