শিরোনাম :
Logo ‘মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির Logo হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড Logo ’শেখ মুজিবের পরিবর্তে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শিবির?’ Logo পাকা আমের সালাদ ও আমের শ্রিখণ্ড তৈরির সহজ রেসিপি Logo জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও Logo টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে Logo জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল Logo রিয়া গোপের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিলেন নাসিক প্রশাসক
Advertisement Space

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জে গ্রেফতার ১৭

shahalam
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট :
  • ১৫৬০৮ বার দেখা হয়েছে
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জে গ্রেফতার ১৭
×

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীকে মাঠে মোতায়েন করা হয়েছে।

 

সোমবার (২৩ জুন) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ছয়টি ইউনিট জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও র‍্যাবের চেকপোস্ট স্থাপন করা হয়।

 

এদিকে বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

অন্যদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ শহরে নিরাপত্তা মিছিল ও শোডাউন কর্মসূচি পালন করেন।

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জনসচেতন প্রতিরোধ গড়ে তোলা হবে।

 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে। অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।

 

 

Advertisement Space

নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

আরো পড়ুন
Advertisement Space 01

বিভাগের খবর

© 2026 News Alo All Rights Reserved.

Design & Developed BY:Host cell BD
ThemesCell