
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৮ জনে।
শনিবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামে নিশ্চিতভাবে মারা গেছে ৯৩ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৫ জন।
আরও পড়ুন:
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর, মৃতের সংখ্যা বেড়ে ৭০২
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক মৃত্যুর মধ্যে ময়মনসিংহ বিভাগে চারজন, ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, একই সময়ে সারা দেশে ৭৪৪ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় ৪৫ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ৯৮ হাজার ২৬৬ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৫৯৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নির্ধারিত সময়ে এমআর (Measles-Rubella) টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি, সর্দি ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।